1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ভূমধ্যসাগরে নিহত তরুণদের পরিবারের পাশে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী পিপি মল্লিক সোহেল ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ সিলেটে পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হামের প্রাদুর্ভাব/জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল সংবিধান তাদের পরাজয়ের দলিল, তাই ছুড়ে ফেলতে চায়: সরকার দলীয় চিফ হুইপ অফিস সময়ে পরিবর্তন, সারাদেশে দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায় অন্যকে ক্ষমা করা মুমিনের বৈশিষ্ট্য সংসদে বিরোধীদলীয় নেতার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা ইরানের বিরুদ্ধে ‘বিস্ময়কর বিজয়’ অর্জন করেছে মার্কিন সেনারা, সামরিক অভিযান প্রায় শেষ: ট্রাস্প

ভূমধ্যসাগরে নিহত তরুণদের পরিবারের পাশে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী পিপি মল্লিক সোহেল

  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার:

ভূমধ্যসাগরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নিহত ৫ জনের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নিয়েছেন সুনামগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সম্ভাব্য জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের নিহত আলী আহমদের বাড়িতে গিয়ে পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন তিনি।
এসময় আলী আহমদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও ভূমধ্যসাগরে মৃত্যুর ঘটনায় জড়িতের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির রায় পেতে আদালতের ওই নিহতদের পক্ষে লড়বেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল।

এদিকে, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (মল্লিকপাড়া) গ্রামের কৃতি এ সন্তান শুক্রবার বাদ মাগরিব নিজ গ্রামে এক সভায় আগামী জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com