1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

ভোটের মাঠে নিরুত্তাপ

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১২৯ Time View
বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আজ বৃহস্পতিবার। উপজেলার ৮৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৪৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩১ জন এবং নারী ভোটার ৯৯ হাজার ৯১৭ জন। নির্বাচনে স্থায়ী বুথ রয়েছে ৫২৯টি ও অস্থায়ী ৭০টি। প্রতিটি কেন্দ্রে একজন পুলিশ কর্মকর্তাসহ ৪ জন পুলিশ সদস্য, ১২ জন আনসার সদস্যসহ পর্যাপ্ত র‌্যাব, বিজিবি, ভ্রাম্যমাণ ম্যাজিষ্ট্রেট উপস্থিত থাকবেন। গতকাল বুধবার কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সুত্র জানায়, গত ২ নভেম্বর সর্বশেষ জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আকমল হোসেন নির্বাচিত হয়েছিলেন। ২৬ ডিসেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন মৃত্যুবরন করলে তাঁর শুন্যপদে ২৫ মে চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। প্রত্যেকটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এছাড়া জরুরী প্রয়োজনে মোবাইল টিম ও স্ট্রাইকিং টিম সার্বক্ষণিক ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সাদা পোষাকে জেলা বিশেষ শাখার সদস্য ও জেলা গোয়েন্দা শাখার সদস্যরা প্রতিটি কেন্দ্রের সাথে যোগাযোগ রক্ষা করবে। প্রত্যেকটি কেন্দ্রের আইন শৃঙ্খলা পর্যবেক্ষণে সার্বক্ষণিক বিজ্ঞ জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণও উপস্থিত থাকবে।
নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম (নৌকা), জাতীয় পার্টির আতাউর রহমান (লাঙ্গল), জমিয়ত উলামায়ে ইসলামের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাইয়ুম কামালি সিতু (খেজুর গাছ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হারুন রাশীদ (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তালহা আলম (কাপ পিরিচ)।
ভোটাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রবাসী অধ্যুষিত এ উপজেলায় স্থানীয় নির্বাচন থেকে জাতীয় নির্বাচনে এখানকার মানুষজন নির্বাচনি উৎসবের রংঙে মেতে উঠেন। এবারের উপনির্বাচনে উৎসবের বদলে চারদিকেই যেন নিরবতা। নির্বাচনি অঞ্চলে নিরুত্তাপ বিরাজ করছে। ভোটেরদের মাঝে ভোটের আগ্রহ নিতান্তই কম দেখা যাচ্ছে।
 দিনের দিন ঘনিয়ে আসলে নির্বাচনে আমেজ নেই। এ নির্বাচনে বিএনপির কোন নেতা অংশ নেননি। ভোটকেন্দ্রে নেতাকর্মীরা না যাওয়ার জন্য উপজেলা বিএনপির পক্ষ থেকে ঘোষনা দেওয়া হয়েছে। অনেকেই মনে করছেন, উপ-নির্বাচনে ভোটারের আগ্রহ কিছুটা কম থাকে। এরমধ্যে একটি পদে নির্বাচন হওয়াতে ভোটাদের আগ্রহ কমেছে। তবে কেউ কেউ বলছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে অনিহা দেখা দিয়েছে।
এদিকে দুই ধারায় বিভক্ত আওয়ামী লীগ এবারের উপ নির্বাচনে একসূত্রে এসে প্রচারণায় অংশ নেয়ায় সুবিদায়জনক স্থানে আছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী।
অপর দিকে গত নির্বাচনে মুল প্রতিদ্বন্দ্বিতায় চলে আসা জমিয়ত উলামায়ে ইসলামের প্রার্থী তালহা আলম খেজুর গাছ প্রতীকে আলোচনায় চলে আসলেও ছয় মাসের ব্যবধানে তিনি দল বদল করে স্বতন্ত্র প্রার্থী হয়ে কাপ পিরিচ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ায় শুরুতে প্রতীক নিয়ে বেকায়দায় আছেন। তবে বিপুল অর্থ খরচ করে মুল প্রতিদ্বন্দ্বিতায় ঠিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন এমন খবর পাওয়া যাচ্ছে।
অপর দিকে জমিয়ত উলামায়ে ইসলামের প্রার্থীও তাঁদের প্রতীকের ভোট বহাল রাখতে মাঠে কাজ চালিয়ে যাচ্ছে।
এছাড়া আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ছাড়াই বিদ্রোহী প্রার্থী ভোটে লড়াইয়ের চেষ্টা করছেন। জাপা প্রার্থীর মাঠে গ্রহণযোগ্যতা না থাকায় তিনি জামাত হারাতে পারে।
তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা তাঁদের জয়ের ব্যাপারে আশা প্রত্যয় করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান জানান, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচণ সম্পন্নের লক্ষ্যে আমরা সকল প্রস্তুুতি গ্রহণ করেছি। ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে ৩ স্তরের ব্যাপক পরিমানের আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। এছাড়াও সাদা পোষাকসহ বিভিন্ন কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com