1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

মসজিদের জমি নিয়ে সংঘর্ষ: পাল্টাপাল্টি মামলা দায়ের, আসামি ৭৫

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৩২ Time View

স্টার রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ মামলা দায়ের করেছেন।

আজ বৃহস্পতিবার ইকবাল হোসেনের পক্ষের মোহাম্মদ আলী বাদি হয়ে জগন্নাথপুর থানায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এরআগে ১২ মার্চ আনা মিয়া পক্ষের বিজয় আহমদ বাদি হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
তবে দু’টি মামলা দায়ের পর এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সংর্ঘষের ঘটনায় উভয় পক্ষ মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে জড়িতরা পলাতক রয়েছে। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ৯ মার্চ উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আটঘর গ্রামে মসজিদের জমি নিয়ে সাবেক ইউপি সদস্য আনা মিয়া ও একই গ্রামের ইকবাল হোসেনের লোকজনের মধ্যে সংর্ঘষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। এরমধ্যে গুরুতর ১৬ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করে।##

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com