1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
সবাই মিলে বাঁচতে চাই, দেশকে বাঁচিয়ে বাঁচতে চাই: চিফ হুইপ জামিন পেলেন ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি ৯ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের রিজিক নিয়ে কোরআনে যা বলা হয়েছে পাম্পে তেল নিতে গিয়ে সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত ১০ নলুয়ার হাওরের অর্ধেক ধান পানির নীচে, বুক পানিতে নেমে ধান উত্তোলনের লড়াই কৃষকের হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার:প্রধানমন্ত্রী বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু কন্যা যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য

‘মাতৃভাষা দিবসে নিরাপত্তায় ঢাকায় ১৫ হাজার পুলিশ মোতায়েন থাকবে’

  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুরো ঢাকা শহরে ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
ঢাকায় কতজন পুলিশ সদস্য মোতায়েন থাকবে এমন প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। আমি আশা করি এখানে প্রতিবছরই আমাদের এটা হয়। এ কারণে আমাদের একটা রুটিন প্রোগ্রাম এটা। শহীদ মিনারে জনসাধারণ অত্যন্ত ধৈর্য সহকারে ঢাকাবাসী আসেন এবং পরের দিন দুপুর পর্যন্ত উনারা পুষ্পমাল্য অর্পণ করেন।

তিনি আশা প্রকাশ করেন, কোনো সমস্যা হবে না এবং নিরাপত্তা ব্যবস্থা শুধু শহীদ মিনার কেন্দ্রিক হয় না। আমাদের নিরাপত্তা ব্যবস্থা পুরো ঢাকা শহর নিয়ে এবং পুরো ঢাকা শহরকে আমরা সিকিউর রাখার জন্য সকল সময় চেষ্টা করি। এখনো সেই চেষ্টা করে যাব।

কমিশনার বলেন, কয়েকদিন পূর্বেই অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনারা দেখেছেন অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশের জনগণ ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোথাও কোনো নিরাপত্তা শঙ্কা ছিল না। অমর ২১শের অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা শঙ্কা নেই। তথাপি আমাদের নিয়মিত মহড়ার পাশাপাশি ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া গোয়েন্দা নজরদারিসহ সাইবার মনিটরিংও জোরদার করা হবে।

শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, মহান শহীদ দিবসে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক লোক সমাগম হবে। এই উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক থাকবে। সর্বসাধারণের নিকট আমাদের বিনীত অনুরোধ যথাযথ শৃঙ্খলা ও শহীদ মিনারের পবিত্রতা বজায় রেখে আপনারা মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

তিনি আরও বলেন, বাঙালির আবেগের মাস ফেব্রুয়ারি। প্রতিবছরের ন্যায় এবারও ভাষা শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হতে যাচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকবৃন্দ। এরপরে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
সূত্র ঢাকা মেইল.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com