1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

মান রাখলো ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়

  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৪৩৪ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় একটি মাত্র বিদ্যালয় শতভাগ পাশ করেছে। গতকাল শুক্রবার প্রকাশিত ফলাফলে এমন চিত্র দেখা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, জগন্নাথপুরের ৩০ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২৩১৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয় ১৮৯৪ জন॥ এসব প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়। ফলাফলের দিকে দিকে জগন্নাথপুরের মধ্যে শীর্ষস্থানে রয়েছে এ প্রতিষ্ঠানটি।

ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় সুত্র জানায়, এবছর তাদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই কতৃকার্য হয়েছে।
অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনে সক্ষম হয়। এছাড়া ২৪ জন এ, ১০ জন এ-, ৬ জন বি ও ১ জন সি গ্রেডে উত্তীর্ণ হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন জানান, এ ফলাফলে আমরা খুশি হয়েছি। আগামীতে আরো ভালো ফলাফলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বদরুল ইসলাম বলেন, এ ফলাফলের জন্য বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির কমিটির সকল সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুখলেছুর রহমান জানান, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়টি শতভাগ ফলাফল অর্জন করে মান রেখেছে জগন্নাথপুরের। তবে আগামীতে জগন্নাথপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো ফলাফল অর্জনে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com