1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

মুর্শিদের বাড়ী যাওয়া হলো না জগন্নাথপুরের ফরিদা ও তার ছেলে মতিউরের

  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২৯৩ Time View

স্টাফ রিপোর্টার::
মুর্শিদের বাড়ী যাওয়া হলো না সুনামগঞ্জের জগন্নাথপুরের ফরিদা বেগম  (৪৫) ও তার ছেলে মতিউর রহমানের (২২)।
সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জ বাহুবল দৌলতপুর এলাকা সড়ক দুর্ঘটনায় তারা প্রাণ হারান।
আজ সোমবার সকালে জানাজা নামাজ শেষে তাদেরকে দাফন করা হয়েছে।
নিহতের স্বজন ও এলাকাবাসি জানান, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের দারা মিয়ার স্ত্রী ফরিদা বেগম ও তার ছেলে মতিউর রহমান গতকাল রোববার বিকেলে তাঁদের মুর্শিদ পীর মহিউদ্দিনের বাহুবল দিমুরা দরবার শরীফে রওয়ানা হয়েছিলেন। একটি অটোরিকশাযোগে মা ও ছেলেসহ ৫ জনযাত্রী দরবার শরীফ যাচ্ছিলেন। বিকেল চারটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের বাহুবল দৌলতপুর সেতুর নিটকবর্তী পৌছাঁমাত্র পিছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের গাড়িকে চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ফরিদা বেগম ও ছেলে মতিউর ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় অপর আহত তিনজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল বলেন, মুর্শিদের বাড়ী যাওয়ার পথেই মারা মা ছেলে দুর্ঘটনায় মারা গেছেন। সোমবার সকাল ৯টায় গ্রামের মাঠে তাদের জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com