1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার

জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী-আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই

  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২০৫ Time View

স্টাফ রিপোর্টার::

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বিএনপি অপপ্রচারের মধ্যে আগামী ২৮ অক্টোবর দেশ দখল করতে চায়। আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। কেননা আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে।’

মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার সাপ্লাই প্রকল্পের উদ্বোধন শেষে স্থানীয় রানীগঞ্জ বাজারে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপির উদ্দেশে মন্ত্রী বলেন, দেশ দখল করার একমাত্র পথ নির্বাচনে আসা। আর কোনো পথ নাই। নির্বাচন সঠিক সময়ে হবে। জনগণের ভোটে ক্ষমতার রায় হবে।

তিনি বলেন, সরকারের পদত্যাগের দাবি ৩ বছর ধরে করছে বিএনপি। রাজনীতি করতে গেলে রাজনীতির নিয়ম অনুযায়ী করতে হবে। সরকার পদত্যাগ করতে হবে, এটা জনগণকে উসকে দেওয়ার জন্য বলা হয়। এসব শুনতে শুনতে আমরা সবাই বিরক্ত। সরকার পদত্যাগ করতে হবে, এটা কোনো নতুন কথা নয়।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে কেউ এভাবে বলতে পারে। প্রত্যেকের মন্তব্য করার অধিকার আছে। কিন্তু দেশের মানুষকে কষ্টে রাখার অধিকার কারো নেই।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের উন্নয়ন করছে। দেশের কোনো ক্ষতি এই সরকার করেনি, করবেও না। দেশের ক্ষতি কে করছে, জনগণ দেখছে, তাদের বিচার জনগণ করবে।

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।

এর আগে পরিকল্পনামন্ত্রী উপজেলার জয়নগর কামড়াখাই মাদ্রাসায় ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রৌয়াইল-হিলালপুর ফ্ল্যাগশিপ উপপ্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com