1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

রানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ২৫৬ Time View

 

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে রানীগঞ্জ বাজারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশিদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জয়নুর আহমেদের পরিচালনায় ভার্চ্যুয়ালে প্রধান অতিথির বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমদ।
তিনি বলেন, দেশের গণতন্ত্র উদ্ধারের জন্য আমরা একটি তত্তাবধায়ক সরকারের অধীনে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন চাই। যে নির্বাচনের মধ্য দিয়ে এ দেশের জনগণের গনতান্ত্রিক মুক্তি আসবে। জনগন ব্যালটের ভোটাধিকার ফিরে পাবে। জনগণের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, আজ দেশ গণতন্ত্রহীন। এ দেশে সাধারণ মানুষের কোন নিরাপত্তা নেই। বাক স্বাধীনতা নেই।
বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে আজকে তাদের ওপর এত অত্যাচার ও নির্যাতন ঘুম খুন করা হচ্ছে।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান, নেওয়াজ মিয়া, হেলিম উদ্দিন, রুসেল আহমেদ, সদস্য সাইফুল ইসলাম জাবেদ, জাবেল মিয়া, আশরাফুল হক, শামীম আহমেদ, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা শেম্যল আহমেদ টিপু, মিজান কোরেশি, ইউসুফ মিয়া লালন, সাবুল আহমেদ, জাকারিয়া খান, সুমন আহমেদ, জুয়েল আহমদ, ফয়সল আহমদ,
পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, মুহিবুর রহমান, রানীগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা নূর আলী, মো উজ্জ্বল, শাহ আলম, আবু জাহেদ, মুহিবুর রহমান, জাবেদ আলী, জাবারুল ইসলাম, শামসুল হক, মো: রাজ্জাক, রংগাই মিয়া, শান্তূস রবী দাশ, মো: মারুফ আহমদ, মনির হোসেন, নাইম ইসলাম, জাহিদুল ইসলাম, ইমন আহমদ, সাইফুল ইসলাম, আলী হোসেন, রুহুল আমীন, জাবেদ আহমদ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com