স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে চলন্ত মোটরসাইকেল আটকিয়ে এক যুক্তরাজ্য প্রবাসীকে লোহাররড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে মোটরসাইকেল, মোবাইলফোন ও নগদ টাকা লুট করে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের জগন্নাথপুর পৌরসভার ভবেরবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, উপজেলার পাটলী ইউনিয়নের মক্রমপুর গ্রামের মৃত মকদ্দুছ মিয়ার ছেলে যুক্তরাজ্য আকছার মিয়া (৪০) রোববার রাতে জগন্নাথপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ভবেরবাজার এলাকায় পৌছামাত্র উৎপেতে থাকা একদল ছিনতাইকারী তাঁর মোটরসাইকেল থাকিয়ে লোহাররক দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে
প্রবাসীর হাত-বেধে রাস্তা ফেলে যায়। এরআগে ওই প্রবাসীর নিকট থেকে তার মোটরসাইকেল, মোবাইলফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।
স্থানীয় রক্তাক্ত অবস্থায় ওই প্রবাসীকে দেখতে পেয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ছিনতাইয়ের শিকার প্রবাসী আকছার মিয়া জানান, জগন্নাথপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে আমি একাই ফিরছিলাম। ভবেরবাজার সেতু এলাকায় পৌছামাত্র একদল ‘ডাকাত’ আমাকে অস্ত্র দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে রড দিয়ে বেধড়ক মারধর করে মোটরসাইকেল, মোবাইলফোন ও সঙ্গে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে আমাকে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, খবর পেয়ে আমি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি।