ঐতিহ্য লালিত শিক্ষা প্রতিষ্ঠান ১৯১৯ সালে পাঁইল গাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয় বা পাঁইলগাও বিএন উচ্চ বিদ্যালয় প্রতিষ্টিত হয়।তখনকার জমিদার সুখময় চৌধুরী এবং তার ভাইপো জমিদার ব্রজেন্দ্র নারায়ণ চোধুরী এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। স্কুলের ব্যয় নির্বাহ করা হতো তাদের যৌথ জমিদারিখাত থেকে।
১৯৪২ সালে সুখময় চৌধুরীর মৃত্যুর পরে বিশিষ্ট কংগ্রেস নেতা, আসাম বিধান সভা ও কেন্দ্রীয় ব্যবস্থাপনা পরিষদ সদস্য বিদ্যানুরাগী ব্রজেন্দ্র নারায়ন চৌধুরী জমিদারির তদারকি করেন।তার চেষ্টায় ১৯৪৬ সালে স্কুলটির পরিচালনার দায়িত্ব সরকার গ্রহণ করে।
ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরী সিলেটের মায়া ত্যাগ করতে পারেন নি। ১৯৬২ সালে ভগ্ন স্বাস্থের কারণে কলকাতা চলে যান এবং ১৯৭২ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
স্মৃতি এবং কিছু কথা-
২০২০ সালে উৎসব মুখর পরিবেশে ইউরোপ,আমেরিকা, মধ্যপ্রাচ্য বিশেষ করে ইংল্যান্ড হতে অসংখ্য প্রাক্তন ছাত্র ছাত্রী শত বৎসরের এই মিলন মেলায় অংশগ্রহণ করেন। অনেকেই স্কুল জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে যান। স্কুলে রানিং অধ্যয়নরত ছাত্ররা তাহা শুনে আনন্দ উপভোগ করেন। এই আনন্দ উৎসবে আমাদের অন্যতম আকর্ষণ এবং সফলতা ছিল যদিও আমাদের অনেক শ্রম দিতে হয়েছিল – বরেণ্যে জমিদার ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরীর বংশের লোকজন আমাদের অনুষ্ঠানে উপস্থিত করতে সক্ষম হয়েছিলাম। যারা এসেছিলেন :
১) অধ্যাপিকা ভাসন্তী চক্রবর্তী ২) আশিষ চক্রবর্তী ৩) মিতালী চৌধুরী ৪) অপর্ণা বসু সহ ১০-১২ জনের প্রতিনিধি দল।
আমাদের আরেকটি উল্লেখযোগ্য সফলতা ছিল সোভনিউর প্রকাশ- নাম – শতাব্দীর আলো- শতবর্ষপূর্তি স্মারক।
আমাদের আরেকটি সফলতা ছিল-
১) তৎকালীন রাষ্ট্রপতির বাণী
২) তৎকালীন প্রধামন্ত্রীর বাণী
৩) পররাষ্ট্রমন্ত্রীর বাণী
৪) পরিকল্পনা মন্ত্রীর বাণী
৫) প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী
৬) ভাইস চ্যান্সেলরের বাণী
৭) পুলিশ সুপারের বাণী
স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীদের লেখনীর মাধ্যমে স্মৃতিচারণ, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা সংস্কৃতি সুভোনিউর খানাকে করেছে সমৃদ্ধ। ইস্কুলের প্রতিষ্ঠাতা ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরীর মেয়ে ফাল্গুনী দত্ত ও বানী দত্ত তাহাদের লেখনীর মাধ্যমে তাহাদের বংশের ইতিহাস ও সমসাময়িক অনেক কিছু লিখে স্মারকখানাকে করেছেন আলোকিত।
বিশিষ্ট জনের মধ্যে আমাদের সুনামগঞ্জ জেলার কৃতি সন্তান প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার তার পিতা মকবুল হোসেন চৌধুরী আসামের এমএলএ ছিলেন। জমিদার ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরীর সহিত তাদের পারিবারিক সম্পর্ক ছিল।তাহার লেখনী আমাদের সুভোনিউরকে সমৃদ্ধ করেছে।
ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবের উৎযাপন কমিটির আহ্বায়কের দায়িত্ব আমার উপর ন্যস্ত ছিল। বিদ্যালয় পরিচালনা কমিটি গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রাক্তন ছাত্র ছাত্রীর এক সাধারণ সভায় আমাকে এই দায়িত্ব দেওয়া হয়।শতবর্ষ পূর্তি উৎসব পালন করতে বিদ্যালয় প্রাঙ্গণে ১৩ টি সাধারণ সভা করতে হয়েছিল। ইহা ছাড়াও নিয়মিত সভার মাধ্যমে আমাদের সফলতা আসে।
আমাদের আরেকটি উল্লেখযোগ্য সফলতা ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
শাকুর মজিদ রচিত গীতি নৃত্য নাট্য “মহাজনের নাও”,
পরিচালনায় নিরাঞ্জনা জুই, পরিবেশনায় নৃত্য শৈলী।
অধিক রাত জেগে ছাত্র ছাত্রী অবিভাবক সহ হাজারো মানুষ আনন্দ উপভোগ করেন।
অনুষ্ঠান সুন্দর ভাবে সফল করতে যাহারা সর্বাত্মক সহযোগীতা করেছিলেন সংশ্লিষ্ট সকলে আবারো অনেক অনেক ধন্যবাদ
পাঁইলগাও বিএন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তী উৎসব অনুষ্ঠানের কিছু স্মৃতি স্মরণ করলাম।আগামীতে আরো কিছু লিখার ইচ্ছা আছে।
( লেখক-আতাউর রহমান
আহ্বায়ক, (শতবর্ষ পূর্তী উৎযাপন কমিটি ২০১৯-২০২০ পাঁইলগাও উচ্চ বিদ্যালয় সাবেক উপজেলা চেয়ারম্যান, জগন্নাথপুর, সুনামগঞ্জ)
শতবর্ষের স্মৃতিকথা বিএন উচ্চ বিদ্যালয়- আতাউর রহমান

