স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের উদ্যাগে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জুলাই শহিদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কার্যালয়ের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ।
কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সহ-সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবীর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু এবং সদস্য শাহ এস এম ফরিদ ও বিপ্লব দেবনাথ।
সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। স্বৈরাচারী ও অন্যায় শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার এই বীরত্বপূর্ণ আন্দোলন এবং শাহাদাত বরণের মাধ্যমে দেশে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য শাহ এসএম ফরিদ।

