প্রেস বিজ্ঞপ্তি::
শহীদ আবু সাইদ শাহাদাত বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই)উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে পৌর সেক্রেটারী আলী আহমদ এর পরিচালনায় ও পৌর সভার সহ সভাপতি আতিকুর রহমান মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান। বিশেষ অতিথির উপজেলা জামায়াতের কর্মপরিষদ ও শুরা সদস্য মাষ্টার আবু তাইদ, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ও উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালীউল্লাহ, সুনামগঞ্জ জেলা শিবিরের সাবেক সভাপতি মনিরুজ্জামান পিয়াস, হাজী আব্দুল কাইয়ুম পৌর সভার বায়তুল মাল সম্পাদক রুহুল আমিন, পেশাজীবি শাখার সেক্রেটারি জুলফিকার আহমদ মনি, পৌর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জালাল আহমদ, ১ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী নুর উদ্দিন লিটন সহ প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যে জুলাই আন্দোলনের কারণে ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন হয়েছে সেই জুলাই ঘোষণা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। শহীদদের আত্মত্যাগ বৃথা যেথে পারেনা। এ জন্য আমাদের সবাইকে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে।

