জগন্নাথপুর২৪ ডেস্ক::
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ। অতীতকে ভুলে যাওয়া চলবে না, তবে অতীত নিয়ে বেশি চর্চা সামনের ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করতে পারে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, অতীতে যেভাবে জিয়াউর রহমানকে খাটো করা হয়েছে, তা থেকেই প্রমাণিত হয়েছে, তিনি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র। হঠাৎ করেই স্বাধীনতার ঘোষণা দেননি জিয়াউর রহমান।
এ সময় তিনি মনে করিয়ে দেন, আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আছে। ঐক্যবদ্ধভাবে সবাই একসঙ্গে দেশের জন্য কাজ করলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারবেন। সূত্র=কালের কণ্ঠ

