1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:

শান্তিগঞ্জে আনারস প্রতীকের সমর্থনে জগন্নাথপুরের নারী জনপ্রতিনিধিদের প্রচারণা

  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১২৯ Time View

স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাসাত মান্নান অভির পক্ষে আনারস প্রতীকে ভোট চেয়ে জগন্নাথপুর উপজেলার নারী জনপ্রতিনিধিরা প্রচারণা চালাচ্ছেন। গত কয়েক দিন ধরে জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথীর নেতৃত্বে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম ও হাট বাজারে ব্যপক প্রচারণা চালানো হয়। এসময় জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র বাহারজান বিবিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্যরা প্রচারণায় অংশ নেন।

জগন্নাথপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী বলেন, গত এক সপ্তাহ শান্তিগঞ্জ উপজেলার গ্রাম গঞ্জ হাট বাজার ঘুরে দেখা গেছে, আনারস প্রতীকের ব্যাপক জনপ্রিয়তা। আগামী ৫ জুন শান্তিগঞ্জ উপজেলার মানুষ বিপুল ভোটের ব্যবধানে শান্তিগঞ্জ উপজেলার উন্নয়নের রূপকার সাবেক পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান পুত্র শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট অর্থনীতিবীদ সাদাত মান্নান অভিকে নির্বাচিত করবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com