1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

শাহবাগে ‘জুলাই যোদ্ধা’দের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ

  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজধানীর শাহবাগে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবিতে চলমান অবরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজেদের ‘প্রকৃত জুলাই যোদ্ধা’ দাবি করে একদল ব্যক্তি অবরোধকারীদের সরাতে গেলে এ উত্তেজনার সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল থেকে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা (আহত)’ ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করা হয়। তারা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ বলে পরিচয় দেন। টানা ৩২ ঘণ্টা অবরোধের পর শুক্রবার সন্ধ্যায় আরেকটি দল সেখানে উপস্থিত হয়ে দাবি করে, তারাই ‘প্রকৃত জুলাই যোদ্ধা’।

তারা জনগণের দুর্ভোগের কথা উল্লেখ করে ব্যারিকেড সরিয়ে দিতে উদ্যোগী হন এবং একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে শাহবাগ মোড় থেকে ব্যারিকেড সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, গতকাল সকাল থেকে একটি গ্রুপ নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে শাহবাগে রাস্তা অবরোধ করে রেখেছিল। তাদের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। আজ সন্ধ্যায় জুলাই যোদ্ধা দাবি করে আরেকটি গ্রুপ শাহবাগ মোড়ে আসে এবং দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। পরে জনগণের জানমাল রক্ষার্থে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সন্ধ্যা ৭টার দিকে দুই গ্রুপকে সরিয়ে দেয়। এখন রাস্তা সম্পূর্ণ সচল আছে। সন্ধ্যা ৭টা থেকে শাহবাগ মোড়ে পুনরায় যান চলাচল শুরু হয়েছে। সূত্র ঢাকা পোষ্ট

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com