1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

শোকের মাস শুরু

  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১০২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

শোকের মাস আগস্ট শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। এ মাসেই সংঘটিত হয়েছে ইতিহাসের ভয়াবহতম হত্যাকাণ্ড। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আওয়ামী লীগ মাসব্যাপী কর্মসূচি নিয়েছে।

 

আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের পক্ষ থেকে শোকের মাসের কর্মসূচি পালন করা হবে। শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালনের জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক এবং সব সহযোগী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অনুরূপ মাসব্যাপী কর্মসূচি পালনের জন্য আওয়ামী লীগের সব জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সব শাখার নেতাদের অনুরোধ জানানো হয়েছে।

 

শোক দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে শ্রদ্ধা নিবেদন, কোরআনখানি, দোয়া ও মোনাজাত, আলোর মিছিল, মোমবাতি প্রজ্বালন, খাদ্যসামগ্রী বিতরণ, আলোচনা ও শোক সভা, কালো ব্যাজ ধারণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, মানববন্ধন, স্মারকলিপি পেশ ইত্যাদি।

 

 

১৯৭৫ সালের ১৫ আগস্ট প্রতিক্রিয়াশীল ঘাতক চক্র বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করে।

 

এরপর দীর্ঘদিন বাঙালি জাতি বিচারহীনতার কলঙ্কের বোঝা বহন করতে বাধ্য হয়। অবশেষে ২০১০ সালে ঘাতকদের ফাঁসির রায় কার্যকর করার মধ্য দিয়ে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করা হয়। বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘৃণ্য যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া সম্পন্ন করেন।
সূত্র:প্রথমআলো.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com