1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সবাই মিলে বাঁচতে চাই, দেশকে বাঁচিয়ে বাঁচতে চাই: চিফ হুইপ জামিন পেলেন ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি ৯ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের রিজিক নিয়ে কোরআনে যা বলা হয়েছে পাম্পে তেল নিতে গিয়ে সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত ১০ নলুয়ার হাওরের অর্ধেক ধান পানির নীচে, বুক পানিতে নেমে ধান উত্তোলনের লড়াই কৃষকের হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার:প্রধানমন্ত্রী বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু কন্যা যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য

শ্রী শ্রী কৃষ্ণচরণ গোস্বামী প্রভূপাদের তিরোভাব তিথি স্মরণে মহোৎসব শুরু

  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার-
চৌষট্টি মোহান্তের অন্যতম শ্রীলনারায়ন বাচস্পতি মহোদয়ের আত্মজ শ্রীল বৈষ্ণব রায় ও মনোহরায় বংশোদ্ভূত সিদ্ধ মহাপুরুষ প্রভূপাদ শ্রী শ্রী কৃষ্ণচরণ গোস্বামীর তিরোভাব তিথি স্মরণে তিন দিন ব্যাপী অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী রাধাকৃষ্ণের লীলা মহোৎসব শনিবার থেকে শুরু হচ্ছে। তিন দিন ব্যাপী উৎসবের প্রথম ২৮ ফেব্রুয়ারী মঙ্গলঘট স্হাপন ও উৎসব পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হবে। সন্ধ্যায় শ্রীশ্রীচৈতন্য চরিতামৃত পাঠ পরিচালনায় থাকবেন শ্রীহট্র হরি সংঘ,রাত আটটায় শুভ অধিবাস।
১ মার্চ রবিবার ব্রাক্ষমুহুর্ত হইতে অষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী লীলা কীর্তন। লীলীমৃত পরিবেশনায় সাজন পাল শ্রী কৃষ্ণ প্রিয়া সম্প্রদায় গোয়াইনঘাট, অসিত বৈদ্য মহাপ্রভূ সম্প্রদায় জকিগঞ্জ,পংকজ কান্তি দাশ নিমাই চন্দ্র সম্প্রদায় কাদিপুর,মিন্টন দেব শ্রীশ্রী বিশ্বরূপ সম্প্রদায় পাগলা সুনামগঞ্জ। ২ মার্চ সোমবার দধিভান্ড ভঙ্গন পূর্ণা ও মহাপ্রসাদ বিতরণ।
শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি জয়দীপ দে পার্থ ও সাধারণ সম্পাদক সাংবাদিক অমিত কান্তি দেব তিন দিন ব্যাপী রাধা কৃষ্ণের লীলা স্মরণ মহোৎসবে অংশ গ্রহণ করে মহা প্রসাদ গ্রহণ করত প্রভুপাদের কৃপাশীর্বাদ গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com