1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের শিক্ষকের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৫৭ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষক মারা গেছেন।  আব্দুল ওয়াদুদ (৪৫) নামের ওই শিক্ষক উপজেলার চিলাউড়া দারুচ্ছুন্নাহ হাফিজিয়া আলিম মাদ্রাসার ইবতেদায়ি বিভাগের প্রধান। গতকাল সোমবার বিকেলে সিলেট থেকে অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে সড়কের  কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই শিক্ষক পারিবারিক কাজ শেষ করে সিলেট থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে অটোরিকশা একটি গাড়ি কে সাইট দিতে গিয়ে সড়কের পাশে থাকা রেন্ট্রিগাছে আঘাত লাগে এতে ওই শিক্ষক মাথায় আঘাত পান। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সোমবার সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।

মাদ্রাসার অধ্যক্ষ তাজুল ইসলাম জানান, উপজেলার বাউধরন গ্রামের বাসিন্দা ওই শিক্ষক গত ২৫ বছর ধরে মাদ্রাসায় শিক্ষকতা করে আসছেন। তিনি স্ত্রী এক মেয়ে, চার ছেলে রেখে গেছেন।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com