Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন।

আজ রোববার  (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতার কাজ শুধু তথ্য সংগ্রহ বা সত্য অনুসন্ধান নয়; সেই সত্যকে জনকল্যাণের দিকে পরিচালিত করাও গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামনে নির্দিষ্ট লক্ষ্য থাকলে বস্তুনিষ্ঠতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। কারণ, উদ্ঘাটিত সত্য যখন ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা পূর্বনির্ধারিত লক্ষ্যকে চ্যালেঞ্জ জানায়, তখন সাংবাদিকতাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়।

এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এ ছাড়া মুখ্য আলোচক ছিলেন নিউ এজের সম্পাদক নুরুল কবীর।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমান। এ ছাড়া বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Exit mobile version