Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার-জগন্নাথপুরের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনু এবং ঐতিহ্যবাহী জগন্নাথপুর গ্রামবাসীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে গতকাল  বিকেলে জগন্নাথপুর গ্রামবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি জগন্নাথপুর মডেল প্রাইমারি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে অভিযুক্তের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে জগন্নাথপুর মডেল সরকারি  প্রাথমিক বিদ্যালয়  প্রাঙ্গণে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

জগন্নাথপুর গ্রামের প্রবীন মুরুব্বি সাবেক মেম্বার আব্দুল করিম (গেদন মিয়া) এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, গ্রামের প্রবীন মুরুব্বী শেখ আবু মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, সিরাজুল ইসলাম সিরাজ, শেখ আব্দুল জলিল,জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তকবুর হোসেন, পৌর বিএনপির সদস্য ফারুক আহমেদ, পৌর বিএনপির সদস্য হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক মঈন উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাহার আলী, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম খেজুর,  শফিক মিয়া,  মো. সুমন মিয়া, জগন্নাথপুর পৌর জামায়াতের সেক্রেটারি অলিউল্লাহ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা রিপন মিয়া প্রমুখ সভায় বক্তারা বলেন, জগন্নাথপুর একটি ঐতিহ্য বাহী গ্রাম। গ্রামের বিরুধ্বে মানহানিকর বক্তব্য বরদাশত করা হবে না। অন্যদিকে জগন্নাথপুর গ্রামের  সন্তান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র সদস্য  সাংবাদিক সানোয়ার হাসান সুনুর সম্মানহানি ও সামাজিক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা কখনোই সফল হবে না। বক্তরা ঘটনায় অভিযুক্ত  বলবল গ্রামের বাসিন্দা পৌর যুবদল নেতা   শামীমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

Exit mobile version