1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
সাগরপথে জগন্নাথপুরের ৫জনসহ ১২ জনের মৃত্যু, দালালের প্রলোভনে কেউ স্বেচ্ছায়, কেউ বাধ্য হয়ে সন্তানদের অবৈধ পথে প্রবাসে পাঠান আমানত রক্ষা মুমিনের উৎকৃষ্ট গুণ জগন্নাথপুর পৌর পূজা উদযাপন পরিষদ সন্মেলন সভাপতি প্রদীপ সূত্রধর সেক্রেটারি দ্বিপক কুমার দেব সাগরপথে জগন্নাথপুরের ৫জনসহ ১৮ বাংলাদেশির মৃত্যু/ পাচার চক্রের মূল দুই সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ আয়োজনে প্রস্তুত পাকিস্তান মানুষ দুনিয়ার মোহে ভুগে পাপে জড়ায় ‘দালালরা আমার ছেলেকে মেরে ফেলেছে’ জগন্নাথপুরের নাইমের মায়ের আহাজারি সাগরে নৌকাডুবি/ কান্না থামছে না জগন্নাথপুরের শায়েখের বৃদ্ধ বাবার যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ

সাগরে নৌকাডুবি/ কান্না থামছে না জগন্নাথপুরের শায়েখের বৃদ্ধ বাবার

  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার টিয়ারগাঁও গ্রামে জন্ম শায়েখ আহমদ জয়ের। তার স্বপ্ন ছিল উন্নত দেশে যাওয়ার। বাবা আখলুস মিয়া ছেলের স্বপ্ন পূরণে রাজি হন। ভেবেছিলেন, ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের অভাব দূর করবেন, একটু সচ্ছলতার মুখ দেখবেন। কিন্তু সেই স্বপ্ন  দুঃস্বপ্ন হয়ে ফিরে এসেছে পরিবারে।

চার মাস আগে উন্নত জীবনের আশায় দেশ ছাড়েন শায়েখ। দালালের মাধ্যমে প্রায় সাড়ে চার লাখ টাকা খরচ করে কয়েকটি দেশ মাড়িয়ে পৌঁছে যান লিবিয়ায়। সৌদি আরব, কুয়েত, দুবাই ও মিশর পাড়ি দিয়ে তার এই যাত্রায় ছিল অনিশ্চয়তা।

লিবিয়ায় পৌঁছানোর পর শুরু হয় অবর্ণনীয় কষ্ট। সেখান থেকে ইউরোপ যেতে অবৈধ সাগরপথে পাড়ি দেওয়ার জন্য আবারও সাড়ে ৭ লাখ টাকা দাবি করে দালালরা। ছেলের ভবিষ্যতের কথা ভেবে জমি বিক্রয় করে সেই টাকা দেন বাবা আখলুস মিয়া।

গত ২০ মার্চ পরিবারের সঙ্গে শায়েখের শেষ কথা হয়। ফোনে জানান, নির্যাতন করা হচ্ছে, অমানবিক পরিবেশে দিন কাটছে। বাবাকে অনুরোধ করেন, ২৩ মার্চের মধ্যে যদি নৌযানে রওনা দিতে না পারেন, তাহলে যেন তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।

এরপর থেকে নিখোঁজ শায়েখ। এরপর শনিবার ছেলের সঙ্গের কয়েকজন এসে জানায়, শায়েখ মারা গেছে। লাশ সাগরে ফেলে দেওয়া হয়েছে।

এরপর থেকে বাবা আখলুস মিয়া যেন বাগরুদ্ধ, কিছুক্ষণ পরপর আহাজারি করে কান্না করছেন।

আখলুস মিয়া বলেন, ‘বিদেশ যাওয়ার লাগি পাগল অইগেছে, ইটা ভাঙে, হিটা ভাঙে, মারধর করে। পরে ইদেশ থাকি হি-দেশ যাইতে যাইতে (যেতে যেতে) লিবিয়ায় যায়। কয়েকদিন আগে কয় ইখানো আর থাকা যাইতো নায়, আমার লগের হকলরে গেইম দের, বৃহস্পতিবারের মধ্যে টেকা (টাকা) সাড়ে সাত লাখ না দিলে গাড়ির তলে পইড়া মরমু, পরে গরু, জমি বিক্রি কইরা কিছু টেকা সুদে আইন্না সাড়ে সাত লাখ পাঠাইছি।’

চাচা আঙ্গুর মিয়া বলেন, ‘কয়েকদিন ধইরা ফোন ধরে না। শনিবারে তার লগের একজনে কয় হে মারা গেছে।’

এরআগে, লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে অন্তত ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়। তাদের মধ্যে জগন্নাথপুর, দিরাইসহ সুনামগঞ্জের ১০ জন রয়েছেন বলে স্বজনরা নিশ্চিত করেন। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে তারা প্রাণ হারিয়েছেন। শায়েখ আহমদ জয় ওই ১০ জনের একজন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com