প্রেস বিজ্ঞপ্তি::
জগন্নাথপুর উপজেলা ফুটবল দলের সাবেক গোলরক্ষক হাজী নেহার আলম-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের।
শোক প্রকাশকারী হলেন, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সালাউদ্দিন আহমদ ভূঁইয়া, উপদেষ্টা জাহির উদ্দিন, উপদেষ্টা সাবেক কাউন্সিলর সুহেল আহমেদ, উপদেষ্টা, রুমানুল হক রুমেন,,উপদেষ্টা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসেন, সাবেক সভাপতি সুহিন আহমেদ দুদু, সাবেক সভাপতি হাসান আদিল, বর্তমান সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক (রেফারি) সামিনুর রহমান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক (রেফারি) জুয়েল হোসেন প্রমুখ।
বিবৃতিকারীরা জগন্নাথপুরের প্রাক্তন ফুটবলার হাজী নেহার আলমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

