1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সিলিংফ্যানে ঝুলছিল জগন্নাথপুরের তানজিদ

  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৫৮ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে আব্দুল আলিম তানজিদ (১৭) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেরি গ্রামে এ ঘটনা ঘটে।
তানজিদ জগন্নাথপুর পৌরসভার বলবল এলাকার মধু মিয়ার ছেলে। সে এ বছর এসএসসি পরীক্ষায় পাস করে কলেজ ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
পুলিশ জানান, ওই তরুণ বেরি গ্রামে তার নানা মতিবুর রহমানের বাড়িতে থাকত। প্রতিদিনের ন্যায় গতকাল রোববার রাতে পরিবারের সবার সাথে খাওয়া-দাওয়া শেষ করে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে যায়। পরদিন সোমবার সকাল ৯টার দিকে তানজিদের নানা তার কক্ষের দরজা খোলে তাকে সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় তানজিদ বাবা মধু মিয়া থানায় অপমৃত্যু মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com