1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
২টি মার্কিন যুদ্ধবিমান ও ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত, স্বীকার করলেন ট্রাম্প, তেহরানের তিরস্কার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী যে ধ্বনিতে শয়তান অস্বস্তিবোধ করে ভূমধ্যসাগরে নিহত তরুণদের পরিবারের পাশে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী পিপি মল্লিক সোহেল ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ সিলেটে পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হামের প্রাদুর্ভাব/জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল সংবিধান তাদের পরাজয়ের দলিল, তাই ছুড়ে ফেলতে চায়: সরকার দলীয় চিফ হুইপ অফিস সময়ে পরিবর্তন, সারাদেশে দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায় অন্যকে ক্ষমা করা মুমিনের বৈশিষ্ট্য

সিলেটে প্রকাশ্যে সাড়ে ১২ লাখ ছিনিয়ে নিল ছিনতাইকারীরা

  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটে এনা পরিবহনের প্রায় সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই হয়েছে। আজ রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার কদমতলি পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। ছিনতাইকারীরা এনা পরিবহনের কর্মচারীর কাছ থেকে প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

প্রতক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, এনা পরিবহনের কদমতলি কাউন্টার থেকে ম্যানেজার, ক্যাশিয়ারসহ তিনজন টাকা নিয়ে তাদের পরিচিত এক চালকের সিএনজি অটোরিকশায় ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। হুমায়ুন রশীদ চত্ত্বরে যাওয়ার আগে সততা রেস্টুরেন্টের সামনে পাঁচটি মোটরসাইকেলে করে আসা ১০ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে।

ছিনতাইকারীদের সবার মাথায় হেলমেট ছিল এবং তারা ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয় সৃষ্টি করে নগদ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের শিকার কর্মচারীরা হলেন এনা পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুল ইসলাম, নুর মুস্তফা এবং ক্যাশিয়ার সোহেল আহমদ। তবে কেউ আহত হননি।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “পাঁচটি মোটরসাইকেলের মধ্যে মাত্র একটি নাম্বারপ্লেটযুক্ত ছিল, কিন্তু তা স্কচটেপ দিয়ে ঢাকা ছিল। ফলে ধারণা করা হচ্ছে এটি পূর্বপরিকল্পিত।”

তিনি বলেন, “পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।”

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com