1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

সুনামগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ১০, দোকানঘর লুটপাট

  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ সদর উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে গ্রামবাসীর দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুইপক্ষের ১০ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার কুরবাননগর ইউনিয়নের হাছন বাহার গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে কয়েকবছর ধরে ধারাবাহিকভাবে হাছন বাহার এলাকার সামছুল ও ওস্তার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়ে আসছে। এর জেরে শুক্রবার কিশোরদের ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে লাঠি ও ইটপাটকেল নিয়ে কয়েক দফা সংঘর্ষ হয়। এসময় দুইপক্ষের ৭-৮ জন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে পুলিশের সামনেই আরেক দফা সংঘর্ষ হয়। পরে দীর্ঘক্ষণ চেষ্টার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এদিকে শনিবার সকালে সামছুল গ্রুপের কিছু লোকজন ওস্তার গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা ইটপাটকেল নিক্ষেপ ও লুটপাট চালায়। এসময় একজন মহিলার হাত ভেঙে দেওয়া হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় এই সংঘর্ষ হয়।
পরে খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। একপর্যায়ে সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ দুইপক্ষের লোকজনকে নিয়ে এলাকায় বসে বিরোধ মীমাংসা করে দেন।
ওসি রতন সেখ বলেন, কিশোরদের ক্রিকেট খেলা নিয়ে দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উভয়পক্ষের লোকজনের উপস্থিতিতে বিষয়টি নিষ্পত্তি করে দেওয়া হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com