1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে নৌকাডুবি, শিশুর মৃত্যু দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী জগন্নাথপুরে ঈদুল ফিতরের জামাত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংসদ সদস্য কয়ছর এম আহমেদ জগন্নাথপুরে ঈদের আমেজ: শেষ মুহূর্তের সাজে সেলুনগুলোতে উপচে পড়া ভিড় ঘরের ভেতরে বজ্রপাতে একজনের মৃত্যু আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা ঈদ উৎসব জাতীয় ঐক্যকে সুদৃঢ় করবে, প্রত্যাশা প্রধানমন্ত্রীর কিছুদিনের মধ্যে আপনারা সবাই ফ্যামিলি কার্ড পাবেন: কয়ছর আহমদ

সুনামগঞ্জে নৌকাডুবি, শিশুর মৃত্যু

  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ঈদ উপলক্ষে নানা বাড়ি যাওয়ার পথে জাদুকাটা নদী পারাপারের সময় নৌকাডুবিতে সুফিয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেলে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি খেয়া নৌকা নদীর মাঝপথে ডুবে গেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুফিয়া বেগম তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় এলাকার শাহীনাবাদ গ্রামের সতু মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে আজ দুপুর থেকেই তাহিরপুর উপজেলার শিমুল বাগান ও বারেক টিলায় এলাকায় পর্যটকদের ভিড় ছিল। বিকেল ৪টার দিয়ে জাদুকাটা নদীর পূর্বপাড় থেকে পশ্চিম পাড়ের শিমুল বাগান ও বারেক টিলায় এলাকায় যেতে নৌকায় অতিরিক্ত যাত্রী উঠেন। নৌকাটি নদীর মাঝে গেলে আস্তে আস্তে ডুবে যায়। অন্যরা সাঁতরিয়ে নদীর তীরে উঠতে পারলেও সুফিয়া সাঁতার না জানায় পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, জাদুকাটা নদীর খেয়া ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে এই নৌকা ডুবির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহত শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অতিরিক্ত যাত্রী পরিবহন না করতে সকল খেয়ার মাঝিকে সতর্ক করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com