1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

সুনামগঞ্জে বিয়ের প্রলোভনে অন্তঃসত্ত্বা কলেজ ছাত্রী, অভিযোগ

  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১২১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

তাহিরপুরে কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভনে অন্তঃসত্ত্বা করেছে এক যুবক। এ ঘটনায় ওই কলেজছাত্রী শনিবার সুমন রবি দাসকে অভিযুক্ত করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, বিগত তিনবছর ধরে ওই কলেজ ছাত্রীকে বিভিন্ন ভাবে উত্যক্ত করতো সুমন রবি দাস। এক পর্যায়ে ওই কলেজ ছাত্রীকে বিয়ে করার জন্য সে ইসলাম ধর্মগ্রহণ করবে বলে আশ্বাস দেয়। এরপর কলেজ ছাত্রীর সাথে তার সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তার সাথে কলেজছাত্রীর মেলামেশা হয়। বর্তমানে ওই কলেজ ছাত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা বলে তাহার স্বাক্ষরিত লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত সুমন রবি দাস উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় তাহিরপুর থানার এএসআই আব্দুস শহিদ জানান, অভিযোগের বিষয়টি সরজমিন তদন্ত করে থানা অফিসার ইনচার্জ বরাবরে তদন্তের প্রতিবেদন দাখিল করা হয়েছে।
শ্রীপুর উত্তর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাশিদ মিয়া বলেন, ঘটনাটি উভয় পক্ষের সাথে আলোচনা করে গত সোমবার মীমাংসা করার কথা ছিল। সুমন রবি দাসকে মিমাংসাস্থলে ডাকা হলে জানা যায় সে এলাকা ছেড়ে পালিয়েছে।

শ্রীপুর উত্তর ইউনিয়নের হাওর বাংলা ট্যাকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক জাবির আহমেদ জাবেদ জানান, ওই কলেজ ছাত্রী সুনামগঞ্জ সরকারী কলেজের অনার্সের (ইংরেজি) ছাত্রী। এ বছর ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়েছে।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. নাজিম উদ্দিন বলেন, তদন্ত প্রতিবেদন আমার হাতে এখনো আসেনি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com