1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ জগন্নাথপুরে পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত ইউরোপের স্বপ্ন ডুবল সাগরে, জগন্নাথপুরের ৫ তরুনের মৃত্যুতে এলাকায় শোকের মাতম ইসলামে মানবাধিকার নষ্টের কঠিনতর বিচার সুনামগঞ্জসহ দেশের ৬৪ জেলার চাঁদাবাজের তালিকা প্রস্তুত করেছে পুলিশ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক পেজ, সংসদ সচিবালয়ের সতর্কতা বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহত

সুনামগঞ্জে স্মৃতিসৌধে মিছিলের ঘটনায় আ.লীগের ৮৭ জনের নামে মামলা, গ্রেপ্তার-২

  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::

স্মৃতিসৌধে মিছিল-স্লোগানসহ ফুল দেওয়ার ঘটনায় সুনামগঞ্জে আওয়ামীপন্থী ২৭জন আইনজীবীর নামোল্লেখ করে মামলা হয়েছে। পুলিশ দুই আইনজীবীকে গ্রেপ্তার করেছে। জুমার নামাজের পর আদালতে পাঠানো হবে গ্রেপ্তারকৃত দুই আইনজীবী কে। বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। মামলায় অজ্ঞাত আসামি আছেন আরও ৫০থেকে ৬০জন।

গ্রেপ্তারকৃতরা হলেন, আইনজীবী মনীষ কান্তি দে (মিন্টু) ও মিজানুর রহমান (শামীম)। মনীষ কান্তি দে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি)। শামীম জেলা ছাত্র লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য। মনীষ কান্তির বাড়ি শহরের নতুনপাড়ায়, শামীম আহমেদ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা। মনিষ কান্তি দে মিন্টু সুনামগঞ্জ পৌরসভার তিনবারের কাউন্সিলর।

সন্ত্রাসবিরোধী আইনের দায়ের করা মামলার বাদী হলেন সুনামগঞ্জ কোর্টের উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল হক। এজহারে আসামি হিসেবে ২৭জনের নামোল্লেখ করা হয়েছে। এরা সবাই আইনজীবী এবং বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের সকালে শহরের স্মৃতিসৌধে মিছিল ও স্লোগানসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে ফুল দেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। তিনি বলেন, যাঁরা স্মৃতিসৌধে মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন মামলায় তাঁদের সবাইকে আসামি করা হয়েছে।
জানা গেছে, স্বাধীনতা দিবসের সকালে বৃহস্পতিবার সকাল ১১ টায় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সুনামগঞ্জ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা। তাঁরা মিছিল নিয়ে আদালত চত্বরে থাকা স্মৃতিসৌধে যান। সেখানে স্লোগান দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।  এ সময় স্মৃতিসৌধে তাঁরা ছাড়া অন্য কোনো সংগঠন ছিল না। মিছিলে ২৩থেকে ৩০ জন আইনজীবী ছিলেন। এর মধ্যে জেলা আওয়ামী লীগের পদধারী কয়েকজন নেতাও ছিলেন। এ সময় তাঁরা ‘জয়বাংলা-জয় বঙ্গবন্ধু’, ‘ স্বাধীনতার এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’, ‘শেখ শেখ মুজিব লও লও সালাম’ স্লোগান দেন। পরে মিছিল স্লোগানের ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

পুলিশের একটি সুত্র জানায়, মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড খায়রুল কবির রুমেন, যুগ্মসম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম , শান্তিগঞ্জের যুবলীগ সভাপতি ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, আওয়ামী আইনজীবী পরিষদ ও আওয়ামী লীগের নেতা বিমান রায়, নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল , শুকুর আলী , হাসান মাহবুব সাদী, পঙ্কজ তালুকদার সহ ২৭ জন আইনজীবীর নাম আছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com