Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে ১০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার চোলাইমদ সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার পৌনে আটটায় সুনামগঞ্জ সদর উপজেলার নলুয়ারপাড় গ্রামে অভিযান পরিচালনা করে মানিক চাঁন রবিদাস (৫৬) কে চোলাইমদসহ গ্রেপ্তার করা হয়। মানিক চাঁন গৌরারং ইউনিয়নের নলুয়ার পাড় গ্রামের মৃত. বুধুরামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মো. আতাউর রহমান সজিব বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০ লিটার চোলাই মদ সহ মানিক চাঁনকে গ্রেপ্তার করা হয়েছে। চোলাইমদ উদ্বার পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর ৩৬ (১) সারণির ক্রমিক নং ২৪(ক) এর মূলে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয় এবং গ্রেপ্তারকৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়।

Exit mobile version