Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জ এসে বিশ্বনাথের কিশোরী ধর্ষণের শিকার

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ফেসবুক পরিচয়ের সুবাদে সিলেট থেকে সুনামগঞ্জের প্রেমিকের কাছে চলে আসা ১৭ বছরের এক তরুণীকে ১০-১৫ দিন বাড়িতে রেখে ধাপে ধাপে ধর্ষণ করেছে তিন বন্ধু। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যেই ধর্ষণে অভিযুক্ত তিন বন্ধুকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, ফেসবুক পরিচয়ের সুবাদে সিলেটের বিশ্বনাথ থেকে মুসলিম কিশোরী চলে আসে সুনামগঞ্জের ভৈরব নামের ছেলের কাছে। ভৈরব তখন দুজন দুধর্মের হওয়ায় সম্পর্ক সামনে আগাতে না চাইলে তার বন্ধু সোহেলের মাধ্যমে কিশোরীর মা-বাবার কাছে তুলে দেয়। পরে ওই কিশোরীর সোহেলের সাথে সম্পর্ক তৈরি হলে সোহেলের বাড়িতে চলে আসে। পৌর শহরের ওয়েজখালি এলাকার সিএনজি অটোরিকশা চালক দু’সন্তানের জনক সোহেল ১৫-১৬ দিন তার বাড়িতে রেখে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এ নিয়ে সোহেলের মায়ের সাথে ঝগড়া হওয়ায় সোহেল তার বন্ধু এরশাদের বাসায় তরুণীকে রেখে আসে। এসময় তরুণী বাবা মায়ের কাছে যেতে চাইলে এরশাদ তার তার বন্ধু মাসুমকে নিয়ে তরুণীকে তার বাসার নিয়ে যাওয়ার উদ্দ্যেশ্যে রওনা হয়। ভুক্তভোগীর বাড়ি সিলেটে না গিয়ে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশে নির্জন সড়কে গাড়ির ভেতরে মাসুমের সহযোগিতায় দিনে দুপুরে ধর্ষণ করে এরশাদ। ধর্ষণের পর ভুক্তভোগী চিৎকার কান্নাকাটি করতে থাকলে তাদের আরেক বন্ধু জুয়েলের বাসায় নিয়ে যায়। জুয়েল ধর্ষণের বিষয়টি সোহেলকে জানালে দুজন মিলে তরুণীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়। গোপন সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে ভিক্টিমকে উদ্ধার করে চিকিৎসা ও আইনী সহায়তায় এগিয়ে আসেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রতন সেখ।

Exit mobile version