1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

সুনামগঞ্জ-৩, রাত পোহালেই ভোট

  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৫৫ Time View

স্টাফ রিপোর্টার::

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সকল প্রস্তুতি শেষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম।

গতকাল শনিবার এ আসনের জগন্নাথপুর উপজেলার ৮৯ টি কেন্দ্রে কেন্দ্রে ভোটের অন্যান্য সরঞ্জাম গেলেও ব্যালেট পেপার যাবে আজ রোববার সকালে। তবে যাতায়াত সুবিধা না থাকায় ২২ টি কেন্দ্রে গতকাল ব্যালেট পেপার পাঠানো হয়েছে।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ ৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৬৫৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৩ হাজার ৭২৮ জন, মহিলা ভোটার ১ লাখ ৭০ হাজার ৯২১ জন ও হিজরা ভোটার ৪ জন। মোট ভোট কেন্দ্র ১৪৫ টি।
এরমধ্যে জগন্নাথপুর উপজেলায় একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১ হাজার ৮৭০ জন। পুরুষ ভোটার ১ লাখ ১ হাজার ৩২২ জন, মহিলা ভোটার ১ লাখ ৫৪৬ জন ও হিজরা ভোটার ২ জন। মোট ভোট কেন্দ্র ৮৯টি এবং মোট ভোট কক্ষ ৪১৮ টি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, প্রতিটি কেন্দ্রে অস্ত্রধারী ২ জন পুলিশ ও ২ জন আনসারসহ মোট ১৪ জন আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে।

নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই সাথে ৬ স্তরের আইনশৃংঙ্খরা বাহিনী মাঠে কাজ করছে।#

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com