1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

সুষ্ঠু নির্বাচনের আশায় পাশার মনোনয়ন দাখিল

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৬২ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ আসনে তৃর্ণমূল বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে তিনি দুপুরে নির্বাচন সহকারি রিটার্নিং অফিসার, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের হাতে মনোয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিল শেষে শাহীনুর পাশা চৌধুরী স্থানীয় সাংবাদিকদের জানান, দ্বাদশ জাতীয় নির্বাচন একটি অভাব, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এবিষয়ে আশ্বস্থ করেছেন। প্রধানমন্ত্রীর আশ্বাসেই নির্বাচনে অংশ নিয়েছি।
তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছে। এখানকার মানুষ আমাকে ভোটের মাধ্যমে এমপি হিসেবে নির্বাচিত করেছিলেন। আমার বিশ্বাস সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ী হব।
প্রসঙ্গত, সম্প্রতি মাওলানা শাহীনুর পাশা কয়েকটি ইসলামী দলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে শাহীনুর পাশা অংশ নেয়ায় তাকে কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি পদসহ দলের সকল পযার্য়ের পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়। এরই প্রেক্ষিতে শাহীনুর পাশা জমিয়ত থেকে পদত্যাগ করে তৃর্ণমূল বিএনপিতে যোগদান করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com