স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরের সামাজিক সংগঠন ‘স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’ এর ১১তম বর্ষপূর্তি উপলক্ষ্যে উপজেলার মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন স্কুল ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পৌরশহরের ইকড়ছই এলাকায় হলিচাইল্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক জিকরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন রুমন আহমদ ভূঁইয়া এবং গীতা পাঠ করেন অন্মেষা রানী পাল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরূপ চল্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রুহুল আমিন, পূর্ব টিয়ারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গীর হোসেন।
স্বাগত বক্তব্য দেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সভাপতি মাওলানা হুমায়ূন কবির।
অন্যদের মধ্যে বক্তব্য দেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর প্রতিষ্ঠাতা সদস্য মাছুম মিয়া, সহ-সভাপতি আমিনুর রহমান হিমেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের আবুল কালাম আজাদ, তারেক মাহমুদ জয়, রাহিম আফ্রিদি, আরিফুল ইসলাম তামিম, আবু হানিফা,মামুন, সানি, আল আমিন ও আশিক। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত
আয়োজকরা জানিয়েছেন, উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাত্র ও ছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নেন। এতে প্রথম স্থান অর্জন করেছে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অন্বেষা রাণী পাল, ২য় স্থান সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ইশিতা দাশ রাখী ও ৩য় স্থান অর্জন করে মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদা আক্তার। এছাড়া বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মির্জা সাইম হাসান ও মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পূজা পাল।