1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
অসত্য কসম খাওয়া গুরুতর অপরাধ সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের পারমাণবিক অস্ত্রের কোনো প্রমাণ মেলেনি: আণবিক সংস্থার প্রধান স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী বৃহস্পতিবার পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ৬ রুটের সব ফ্লাইট বাতিল ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য: হাইক‌মিশনার পাপাচার পরিত্যাগ ছাড়া রোজার পূর্ণতা নেই জগন্নাথপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার প্রার্থী শামীম আহমদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
জাতীয় সংসদে আইন পাস না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সেই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম হলে বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে সিলেট সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না— এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন নির্দলীয় হলে সেখানে কারা অংশ নেবে, সেটি আমলে নেওয়ার প্রয়োজন নেই সরকারের।

এ সময় তিনি আরো বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার কঠোর অবস্থানে আছে। কোনো অনিয়ম বা প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সকালে এক দিনের সফরে সিলেটে পৌঁছান প্রতিমন্ত্রী। এরপর সেখানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
দিনব্যাপী নানা অনুষ্ঠানে অংশ নিয়ে রাতেই তিনি ঢাকায় ফিরবেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com