1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

স্বামীর উপর রাগ করে বিষপানে ৪ সন্তানের জননীর মৃত্যু

  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১২৮৫ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বামীর উপর রাগ করে বিষপানে ফুল পরী বেগম (৪৫) নামের ৪ সন্তানের জননীর মৃত্যু হয়েছে।
গত শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
ওই নারী উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের আশিক আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় তুচ্ছ বিষয়ে স্বামীর সাথে রাগ করে ৪ সন্তানের জননী ফুল পরী বেগম পরিবারের সদস্যদের অগোচরে কৃটনাশক বিষ পান করেন। বিষে তিনি ছটপট করতে থাকলে, তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে গতকাল রবিবার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।#

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com