Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হবিগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুড়া এলাকায় পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো শৈলজুড়া গ্রামের বকুল সরকারের দুই ছেলে। তাদের মধ্যে শ্রাবণ সরকারের বয়স (৮) বছর। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। অপর জন হল সৌরভ সরকার (৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় দুই ভাই। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত দুই শিশুর পরিবারের আহাজারিতে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

শায়েস্তাগঞ্জ থানার ওসি  মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।

Exit mobile version