1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে মা-ছেলেসহ নিহত ৪

  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জের মাধবপুর উপজেলায়‌ পিকআপ ভ্যান খাদে পড়ে মা-ছেলেসহ চার জন নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পিকআপ ভ্যানের চালক ইব্রাহিম, আসমা আক্তার (৪০) ও তার ছেলে সজিব (১৩)। তাৎক্ষণিকভাবে আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা গণমাধ্যমকে বলেন, ‘একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়।’

মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় শনাক্ত হয়েছে। অন্য একজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সূত্র-মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com