জগন্নাথপুর২৪ ডেস্ক::
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণ গেল ৬৩৯ জনের।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে দেশে ৫৪৭ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। অন্যদিকে নিশ্চিত হামে মারা গেছে ৯২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ৯৪ জনের। আর হামের উপসর্গ শনাক্ত হয়েছে ৯৪৫ জনের।
চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮২ হাজার ২৯ জনের। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ হাজার ৯৯৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৬৩ হাজার ১৪৫ জন। সূত্র আজকের পত্রিকা.কম

