Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জকিগঞ্জ প্রতিনিধি- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যেগে সংগঠনের অতীত ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০ মে বুধবার বিকেলে পল্লীশ্রী বাজারস্হ জকিগঞ্জ উপজেলা কার্যালয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি সাবেক ইউপি সদস্য রনোজিত বিশ্বাস । পরিষদের সাধারণ সম্পাদক সীতেন্দ্র চন্দ্র দাসের পরিচালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক অমিত রায় অমৃত, সাবেক ইউপি সদস্য সুধীর রঞ্জ্ন রায়,মানাবাধিকা কর্মী রাকেশ রায়,প্রবাসী সংগঠক সুরজিত রায়, সুলতানপুর ইউপি শাখার সভাপতি চন্দ্রমনি বিশ্বাস, মানিকপুর ইউপি শাখার সাধারণ সম্পাদক বিনয় সরকার, পূজা পরিষদ নেতা প্রদেশ বিশ্বাস,ঐক্য পরিষদ নেতা রতেশ্বর বিশ্বাস, প্রদীপ বিশ্বাস,ননী গোপাল বিশ্বাস। বক্তারা বলেন,সকল ধর্মের মানুষের অধিকার সুমন্নত রাখতে ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু এখনো দেশের নানা প্রান্তে স্ংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হত্যা, ধর্ষন, ধর্মান্তরিত করণ, কথিত ধর্ম অবমাননার ঘটনা সহ নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হচ্ছে। আমরা চাই এ নিপীড়ন বন্ধ হউক। এবং সমমর্যাদা, সমঅধিকার ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। এজন্য আমাদের সবাইকে ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতিদ্বয় মেজর জেনারেল ( অবঃ) সি আর দত্ত বীর উত্তম, ভদন্ত বোধিপাল থের ও মি টি রোজারিও সহ প্রয়াত সকলের আত্মার শান্তি কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

Exit mobile version