1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

৭ ঘন্টা বন্ধ থাকার পর কাটাগাঙ্গের সেতু দিয়ে যান চলাচল শুরু

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পাগলা— জগন্নাথপুর — আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ্গ বেইলি সেতুর পূর্বাংশ দেবে সাত ঘন্টা যান চলাচল বন্ধ ছিল । এসময় সেতুর দুইপাশে শত শত যানবাহন ও ঈদ শেষে কর্মস্থলে ফেরা হাজারো মানুষ আটকা পড়েছিল।
বৃহস্পতিবার সকাল ১০ টায় সেতুর পূর্ব পাশের পাটাতন দেবে যায়। এরপর থেকে সুনামগঞ্জ—পাগলা—জগন্নাথপুর—ঢাকা আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ ওই বেইলি সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেতুর দুইপাশে যানবাহনের লম্বা লাইন তৈরি হয়।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ—বিভাগীয় প্রকৌশলী সোস্তাফিজুর রহমান বলেছেন, সেতু দেবে যাবার পরপরই সংস্কার কাজ শুরু হয়, বিকাল সোয়া পাঁচটায় চলাচলের উপযোগী হয় সেতু।

উল্লেখ্য, সর্বশেষ গত ২৬ এপ্রিল সেতুর পাটাতন ধসে ৭ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এর আগে গত ৪ মার্চ সেতুটির পাটাতন খুলে যাওয়ায় ১২ঘন্টা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সুনামগঞ্জের সরাসরি যান চলাচল বন্ধ ছিল। এভাবে প্রায়ই ঝুঁকিপূর্ণ ওই সেতুটির পাটাতন খুলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। স্থানীয়রা জানিয়েছেন, সেতুটি ভেঙে ট্রাক ডুবির ঘটনায় ২ জন নিহতের পরও বন্ধ হয়নি ভারি যানবাহন চলাচল।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com