পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় তুচ্ছ বিষয়ে স্বামীর সাথে রাগ করে ৪ সন্তানের জননী ফুল পরী বেগম পরিবারের সদস্যদের অগোচরে কৃটনাশক বিষ পান করেন। বিষে তিনি ছটপট করতে থাকলে, তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে গতকাল রবিবার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।#