1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

স্বাধীন ওয়াইফাই’ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৩৬২ Time View

স্টাফ রিপোর্টার- “নতুন বছরে আপনাদের নিয়ে স্মার্ট বাংলাদেশের পথে” শ্লোগান নিয়ে স্বাধীন ওয়াইফাই জগন্নাথপুর নেটওয়ার্ক সেন্টার এর উদ্যোগে এক ইফাতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার জগন্নাথপুর পৌর শহরের মাহিমা রেস্টেুরেন্টে এ আয়োজন করা হয়। স্বাধীন ওয়াইফাই জগন্নাথপুর উপজেলা শাখার পরিচালক সুহেল আহমদ, অরূপ সরকার, রাজন দাস এর সার্বিক তত্বাবধানে ইফতার মাহফিলে  উপস্থিত ছিলেন  জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাজেদুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি  সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগামার আশীষ চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন,  উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি  হারুন রাশীদ, সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাংবাদিক আব্দুল হাই, অমিত দেব, আলী আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, জগন্নাথপুর থানার উপ পরিদর্শক  জিয়া উদ্দিন, পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, বর্তমান কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি  কামাল উদ্দিন, সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন,  মাহিমা রেস্টেুরেন্টের পরিচালক মকবুল হোসেন ভূইয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত প্রমুখ। ইফতার মাহফিলে স্বাধীন ওয়াইফাই এর বিভিন্ন ইউনিয়ন শাখার পরিচালক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com