1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে চেয়ারম্যান পদে উপ নির্বাচন আওয়ামীলীগের মনোনয়ন ফরম জমা দিলেন রেজাউল করিম

  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৭৬৮ Time View

স্টাফ রিপোর্টার- জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। মঙ্গলবার বিকেলে ধানমন্ডি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম জমা দেন। রেজাউল করিম রিজু দীর্ঘদিন ধরে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমেদের আশীর্বাদপুষ্ট হিসেবে পরিচিত। গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন চেয়েছিলেন কিন্তু উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন দলীয় মনোনয়ন পেলে তিনি দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয় ছিলেন। গত ২ নভেম্বর উপজেলা পরিষদের এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন।২৬ ডিসেম্বর আকমল হোসেন মৃত্যু বরন করলে তাঁর শুন্যতায় তফসিল ঘোষণা করা হয়।ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ মে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ১০জন আওয়ামী লীগ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com