1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
যে পাঁচ পেশা ইসলামে সম্পূর্ণ হারাম ১৮ বছর ঝুলে আছে সড়ক সংস্কার, প্রতিবাদে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও প্রবাস-ফেরতদের টেকসই পুনর্বাসনে ব্র্যাকের কর্মশালা বৃটেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, পুলিশ কর্মকর্তাসহ ৭ জন নিহত ভবন থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ, কক্ষে মিলল স্বামী-স্ত্রী ও ছেলে-মেয়ের মরদেহ বাবা-মা ও বোনের মৃত্যুর খবর জানে না অবুঝ দুই শিশু আল্লাহর দেওয়া নিয়ামতের হেফাজত করা জরুরি ওসমানীনগরে লরি-অটোরিকশা সংঘর্ষ, জগন্নাথপুরের একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ তারেক রহমান সুনামগঞ্জ-৩ আসনের প্রতি আন্তরিক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: এমপি কয়ছর আহমদ বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

জগন্নাথপুরে বিভাগীয় কমিশনার-এসি রুমে বসে মাঠের কাজ করা যায় না

  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ২০৮ Time View

স্টাফ রিপোর্টার::

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নবীন কর্মকর্তাদের কাজ করে যেতে হবে। শার্ট-প্যান্ট পড়ে সাহেব সেঁজে বসে থাকলে চলবে না। স্মাট বাংলাদেশে গড়ে তুলতে আমাদের সবাইবে সংঘবদ্ধভাবে কাজ করতে হবে।
বিভাগীয় কমিশনার কর্মকর্তাদের উদ্দ্যেশে বলেন, এসি রুমে বসে থেকে দেশেকে এগিয়ে নেওয়া যাবে না। মাঠ গিয়ে সঠিক পরিকল্পনার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। এসি রুমে বসে মাঠের কাজ করা যায় না। কর্মকর্তাদের মাঠের কর্মী হতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনে কক্ষে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এসব কথা বলেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল হোসেন লালন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাঁনম সাথী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর প্রমুখ।
ক্যাপশন: সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com