1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

মুকুট- পলিনের লিফলেট বিতরণে শেষ হলো নৌকার প্রচারণা

  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২১৩ Time View

স্টাফ রিপোর্টার- জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলামের নৌকা প্রতীকের সমর্থনে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিন জগন্নাথপুর বাজারে নির্বাচনী শেষ পথসভায় বক্তব্য দিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এর মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়।প্রচারকালে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের নির্বাচনী এলাকা জগন্নাথপুরের উন্নয়ন কে এগিয়ে নিতে হলে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। নৌকা বিজয়ী হলে জেলার প্রথম স্মার্ট উপজেলা হবে জগন্নাথপুর। তাঁরা সর্বস্তরের মানুষের কাছে স্মার্ট জগন্নাথপুর উপজেলা গঠনে নৌকার ভোট চান। এসনয় জগন্নাথপুর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমেদ মুক্তা পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমেদ ডন, কবির মিয়া উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com