1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

রসিকতা করে মিথ্যা বলা যাবে কি

  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১১৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ইসলামে মিথ্যা বলা কঠিন গুনাহের কাজ। তা স্বাভাবিক অবস্থায় যেমন জায়েজ নেই, তেমনি রসিকতা বা ঠাট্টা-মশকরার সময়ও জায়েজ নেই। তবে সত্য কথা বলে রসিকতা করতে ইসলামের পক্ষ থেকে নিষেধ নেই।

হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, একবার সাহাবায়ে কেরাম বললেন, ‘হে আল্লাহর রাসুল, আপনি তো আমাদের সঙ্গে রসিকতা করেন।’ তিনি বললেন, ‘আমি সত্য ছাড়া ভিন্ন কিছু বলি না।’ (তিরমিজি: ১৯৯০)

অন্য হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘আমি রসিকতা করি ঠিক, তবে সত্য ছাড়া কখনো মিথ্যা বলি না।’ (তাবরানি: ১২ / ৩৯১)

এক হাদিসে আবদুর রহমান ইবনে আবি লায়লা (রহ.) বলেন, সাহাবিরা রাসুল (সা.)-এর সঙ্গে কোনো সফরে ছিলেন। তখন তাঁদের একজন ঘুমিয়ে পড়লে অন্য কেউ তাঁর তির নিয়ে নেন। পরে লোকটি ঘুম থেকে জাগলে ভয় পান। এ দৃশ্য দেখে সবাই হেসে ওঠেন। তখন রাসুল (সা.) বললেন, ‘তোমরা হাসলে কেন?’ তাঁরা বললেন, ‘কিছু হয়নি। তবে আমি তার তিরটি নিয়েছিলাম আর এতেই সে ঘাবড়ে গেছে।’ রাসুল (সা.) বললেন, ‘কোনো মুসলিমের জন্য অন্য মুসলিমকে ভয় দেখানো বৈধ নয়।’ (আবু দাউদ: ৫০০৪)

অন্য এক হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা অন্য কারও আসবাবপত্র ইচ্ছায় বা রসিকতা করে ব্যবহার করবে না। কেউ কারও কিছু ব্যবহার করে থাকলে, তার উচিত তাকে তা ফেরত দেওয়া।’ (আবু দাউদ: ৫০০৩, তিরমিজি: ২১৬০)

শৌজন্যে আজকের পত্রিকা

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com