1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

প্রধানমন্ত্রীর কাছে সিলেটের আনোয়ারুজ্জামানসহ শপথ নিলেন ৫ সিটি মেয়র

  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২৪৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বরিশাল, খুলনা, রাজশাহী, সিলেট ও গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ৫ সিটি কপোরেশনের মেয়র-কাউন্সিলররা শপথ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র জায়েদা খাতুন, খুলনার তালুকদার আবদুল খালেক, রাজশাহীর এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সিলেটের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও বরিশালের আবুল খায়ের আবদুল্লাহকে শপথবাক্য পাঠ করান। খবর বাসসের
এ সময় ৫ সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইবরাহিম। শপথ অনুষ্ঠানে সরকারের মন্ত্রিসভার সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আজ সকাল ১০টায় বরিশাল, খুলনা ও গাজীপুরের নবনির্বাচিত সিটি মেয়রগণ শপথ নেন। এরপর বেলা ১২টায় শপথ নেন রাজশাহী সিটির নবনির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সিলেটের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

সিটি করপোরেশনের আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ পড়ানোর বাধ্যবাধকতা রয়েছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com