স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন ভয়েস-অব জগন্নাথপুর-ইউ.কের অর্থায়নে জগন্নাথপুর থানা পুলিশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কাজের জন্য একটি টাটা পিকআপ গাড়ি হস্তান্তর করা হয়।মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহের হাতে ভয়েস-অব জগন্নাথপুর-ইউ.কের অর্থায়নে ১১ লাখ টাকা ব্যয়ে আনা টাটা পিকআপ গাড়ির চাবি তুলে দেন সংগঠনের জেনারেল সেক্রেটারি তৌফিক আলী মিনার। এসময় জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান,জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ জগন্নাথপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির কাজে প্রবাসীদের গাড়ি প্রদানে প্রশংসা করে তাদের ধন্যবাদ জানান।