1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বোরো জমিতে পড়ে শিশুর মৃত্যু 

  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৫৫ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে পড়ে জিহাদ মিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু জিহাদ ওই এলাকার আলী হায়দারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিশু জিহাদ তার দাদার সঙ্গে বাড়ির পাশে বোরো জমিতে চাষাবাদের কাজ দেখতে যায়। সেখানে হঠাৎ  কাপুনি উঠলে শিশুটি বোরো জমিতে পড়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সৃজনা সরকার তমা বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়।
ওই শিশুর বাবা আলী হায়দার বলেন, আমার ছেলের জন্মের পর থেকেই মৃগী রোগ ছিল। দীর্ঘদিন ধরে তার এ রোগের চিকিৎসা চলছিল।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com