1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

জগন্নাথপুরে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু

  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭২ Time View

স্টাফ রিপোর্টার:সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হেকিমের বিরুদ্ধে গভর্নিং কমিটি গঠনে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এর আগে গত বছরের ২ অক্টোবর ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ নিকট মাদ্রাসার দাতা সদস্য শাহনাজ মিয়া অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযাগ করেন।

শাহনাজ মিয়া বলেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হেকিম মাদ্রাসার গভর্নিং কমিটি গঠনে অনেক অনিয়ম ও দুর্নীতি করেছেন। পূর্ণাঙ্গ কমিটি না থাকা সত্ত্বেও অধ্যক্ষ তাহার মনগড়া মত কার্যক্রম চালিয়ে ব্যাংক থেকে টাকা তুলে আত্মাসাৎ করে আসছেন। অধ্যক্ষের এসব অনিয়ম দুর্নীতির ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় বলেন, সরেজমিনে তদন্ত করে কয়েকজনের বক্তব্য নিয়েছি। তদন্ত প্রতিবেদন তৈরি প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com